ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাবির অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক এলাকা লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে। শুক্রবার ৭০ ঊর্ধ্ব এক বয়স্ক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হল প্রশাসন এই এলাকা লকডাউন করে।

এই বৃদ্ধা বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক শিক্ষকের শাশুড়ি বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

সূত্র জানায়, কয়েকদিন আগে এই আবাসিক শিক্ষকের শ্বশুর করোনার উপসর্গ জ্বর নিয়ে মারা যান। যদিও তার করোনা পরীক্ষা করা হয়নি। নারায়ণগঞ্জে শাশুড়ি বাসায় একা থাকায় তাকে অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক ভবনে ওই শিক্ষকের বাসায় নিয়ে আসা হয়। এরপর শাশুড়ির জ্বর হলে করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। পরে শনিবার ভোরে শাশুড়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ ঊর্ধ্ব একজন বয়স্ক বৃদ্ধার করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি এক আবাসিক শিক্ষকের শাশুড়ি। পরে ওই এলাকাকে লকডাউন করা হয়েছে এবং সবাইকে নিজ নিজ গৃহে অবস্থানের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের ওই কোয়ার্টার আগে থেকেই আইসোলেশনে ছিল। আর তারা যেন সব স্বাস্থ্যবিধি মেনে চলেন সে জন্যও তাদের পরামর্শ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাবির অমর একুশে হলের শিক্ষকদের আবাসিক এলাকা লকডাউন

আপডেট সময় ০৫:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০