ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

হৃদরোগ থাকলে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ে, কী করবেন?

আকাশ নিউজ ডেস্ক: 

হৃদরোগ থাকলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে এমনটি দাবি করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে অহেতুক ভয় না পেয়ে কিছু নিয়ম মেনে চলতে হৃদরোগ থাকলেও আপনি সুস্থ থাকবেন। আর যোগাযোগ রাখতে হবে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে।

বিপদ কাদের বেশি :

১. যাদের হার্টের পাম্প করার তুলনায় ক্ষমতা কম, তাদের শরীরে অক্সিজেন একটু কম যায়। কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

২. যাদের পেসমেকার বসেছে বা হার্টের একমুখী দরজা বা ভাল্ব পাল্টানো হয়েছে, তাদেরও সংক্রমণের আশঙ্কা বেশি থাকে।

৩. অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপানের অভ্যাস থাকলে ঝুঁকি বাড়ে।

৪. একাধিক রিস্ক ফ্যাক্টরের সঙ্গে হৃদরোগ থাকলে বিপদের আশঙ্কা বাড়ে।

হৃদরোগ বিশেষজ্ঞ দেবব্রত রায় জানান, করোনার সংক্রমণে শ্বাসনালি ও ফুসফুসের ওপরই চাপ বেশি পড়ে। অক্সিজেনের ঘাটতি হয়ে শ্বাসকষ্ট হয়। এতে হার্টের ওপর চাপ আরও বাড়ে। তাই মৃত্যুঝুঁকি বেড়ে যায়। তাই সাবধান হয়ে চলার কোনো বিকল্প নেই।

কীভাবে ও কতটা সাবধানতা জরুরি?

১. বাড়িতে কারও জ্বর-সর্দি-কাশি হলে তার থেকে দূরে থাকুন। আর বাড়ির বাইরে না যাওয়ার নিয়ম মেনে চলুন।

২. হাত ধৌত করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ ছাড়া শরীরচর্চা বন্ধ করবেন না। সম্ভব হলে ভোরে বা সন্ধ্যার সময় ছাদে হাঁটুন।

৩. যোগব্যায়াম ও ব্রিদিং এক্সারসাইজ করুন। প্রয়োজনে অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জেনে নিন কী করতে হবে না হবে।

৪. অকারণে মাস্ক পরে বসে থাকার দরকার নেই।

হঠাৎ বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, মাথা ঘুরে গেলে ও জ্ঞান হারালে হার্টের চিকিৎসা হয় এমন হাসপাতালে নিয়ে যান রোগীকে। যদি কোভিড সংক্রমণ হয়েও থাকে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

হৃদরোগ থাকলে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ে, কী করবেন?

আপডেট সময় ১২:১৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০