ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হত্যার দায় ব্যক্তিগত, গানম্যানের শাস্তি হবেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, গানম্যান কিশোর কুমার কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান মন্ত্রী।

শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

মন্ত্রী এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, গানম্যান কিশোর গত তিন দিন ধরে ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুবদিয়া গ্রামে মাদক দ্বন্দ্বে শহিদুল নামে একজনকে গুলি করে হত্যা করেন মন্ত্রীর গানম্যান কিশোর সরকার। এ ঘটনায় শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হত্যার দায় ব্যক্তিগত, গানম্যানের শাস্তি হবেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট সময় ০৫:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০