ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯ ডাক্তার-নার্সের করোনা, ইনসাফ হাসপাতাল লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট নয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর পুরো হাসপাতালটি লকডাউন করে দিয়েছে পুলিশ। এছাড়া হাসপাতালটির সাড়ে তিনশ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ গোলাম আজম ও হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা দৈনিক আকাশকে বলেন, ‘আমাদের দুজন চিকিৎসক, ছয়জন নার্স ও একজন রিসিপশনিস্ট আক্রান্ত হয়েছেন। গতকাল এবং আজ পরীক্ষার ফলাফলে তারা জানতে পারেন করোনা পজিটিভ। এই ঘটনার পর আমাদের সাড়ে তিনশ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

এর আগে হাসপাতালে একজন রোগীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মধ্যে সংক্রমণ পাওয়া যায়।

হাসপাতালে রোগী আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভেতরে কোনো রোগী নেই। গতকালই আমরা সবাইকে রিলিজ দিয়েছি।’

এদিকে ওসি বলেন, সকালে বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালের ভবনটি লকডাউন করে দিয়েছি। সেখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে সেখানে কেউ ভেতরে যেতে পারবে না।

মঙ্গলবার আইইডিসিআরের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ৪৬ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে অচেনা ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ২০৯ জন। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১২ জনে।

গত মাসের ৮ তারিখে দেশে প্রথমবারের মতো কারও দেহে সংক্রমণ ধরা পড়ার পর একদিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া মৃত্যুর সংখ্যাতেও এটা একদিনে সর্বোচ্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯ ডাক্তার-নার্সের করোনা, ইনসাফ হাসপাতাল লকডাউন

আপডেট সময় ০৫:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০