ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় প্রাণ হারালেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মহামারি করোনা ভাইরাসের থাবায় প্রাণ হারালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ।

করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর ৫০ বছর বয়সী জাফর পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে গত তিন দিন আইসিও’তে ভেন্টিলেটর দেওয়া হচ্ছিল।

১৯৮৮ সালে পেশাদার ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু করেছিলেন জাফর সরফরাজ। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছিলেন ৬১৬ রান। ১৯৯৪ সালে অবসর নেওয়ার পর পেশোয়ার অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জাফরের স্বপ্ন অধরা থেকে গেলেও তার ভাই আখতার সরফরাজ পাকিস্তান জাতীয় দলের সদস্য ছিলেন। তিনিও অবশ্য ১০ মাস আগে ক্যানসারের কাছে হার মেনে পরপারে চলে গেছেন।

পুরো পাকিস্তানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭০৭ এবং মৃতের সংখ্যা ৯৬। আর সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৫ হাজার ২২৪ এবং মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭০২।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় প্রাণ হারালেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

আপডেট সময় ১২:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০