ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাজেদের ফাঁসি কার্যকর করতে মঞ্চে জল্লাদদের মহড়া

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ফাঁসির মঞ্চে জল্লাদদের মহড়াও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মাজেদের ফাঁসি কার্যকর করতে জল্লাদসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।

জানা যায়, ফাঁসির মঞ্চে মহড়া সম্পন্ন হয়েছে। ওই মহড়ার নেতৃত্বে ছিলেন জল্লাদ শাজাহান। সঙ্গে ছিলেন আরও কয়েক জল্লাদ।

গণমাধ্যমকে ডেপুটি জেলার সমমর্যাদার একজন কর্মকর্তা জানান, মাজেদের ফাঁসির জন্য সবকিছু প্রস্তুত করা হয়েছে। ফাঁসি যে কোনো সময় কার্যকর করা হবে।

এদিকে, মাজেদের সাথে পরিবারের ৫ সদস্যের একটি দল গত ১০ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে স্ত্রী সালেহা, স্ত্রীর বোন ও বোন জামাই, ভাতিজা ও একজন চাচাশ্বশুর ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

মাজেদের ফাঁসি কার্যকর করতে মঞ্চে জল্লাদদের মহড়া

আপডেট সময় ০৭:১৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০