ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা প্যারোলে মুক্ত হবেন কি না সেটা নির্ভর করছে তার নিজের ওপর: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে সরকারের চাপ থাকার কারণ নেই। কেননা প্যারোলে মুক্ত হবেন কি না, সেটা নির্ভর করে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের ওপর।

শুক্রবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ব্রুনাই সফর শেষে সফরের বিভিন্ন দিক তুলে ধরতে তিনি সংবাদ সম্মেলনে আসেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই ব্রুনাই সফরে বিভিন্ন চুক্তি, সমঝোতা ও সফরের বিভিন্ন দিক নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। এরপর ঘণ্টাব্যাপী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

বিএনপির চেয়ারপারসনকে প্যারোলে মুক্তি দেওয়ার ব্যাপারে সরকার আগ্রহ বা চাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এখানে সরকারের কিছু করার নেই। প্যারোলের জন্য আবেদন করতে হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। এখানে আমাদের প্যারোলে মুক্তি দেওয়ার কিছু নেই।

তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা তাদের সিদ্ধান্তে দল পরিচালনা করে। এখানে সিদ্ধান্ত বিএনপির। সরকারের চাপ থাকবে কেন?

প্রধানমন্ত্রী বলেন, বুঝতে হবে বিএনপির জন্ম কোথায়। বিএনপি স্বর্ণলতার মতো। দেখতে সুন্দর কিন্তু শেকড় নেই।

বিএনপির ওপর সরকারের কোনও চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপিকে রাজনীতিতে পুনরুজ্জীবিত করাটা কী, আমি বুঝি না। বিএনপির কোনো ব্যাপারেই সরকার চাপ দিচ্ছে না। তাদের দলের একজন সদস্য শপথ নিয়েছেন। এ জন্য কেন সরকার তাকে চাপ দিতে যাবে। ওই এমপি নিজেই তো বলেছেন জনগণের চাপের কারণে তিনি শপথ নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা প্যারোলে মুক্ত হবেন কি না সেটা নির্ভর করছে তার নিজের ওপর: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯