ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

কারাগারে হঠাৎ অসুস্থ বাবর, নেয়া হলো হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক:

কারাগার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারে লুৎফুজ্জামান বাবর কিছুটা অসুস্থতা অনুভব করার কথা জানান। এর পরই দ্রুত তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। ভর্তি করতে হবে কিনা তা পরে জানা যাবে।

জেল সুপার বলেন, ওসমানী হাসপাতালে মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নিচ্ছেন লুৎফুজ্জামান বাবর।

এদিকে কারাগার থেকে বাবরকে হাসপাতালে নিয়ে আসার খবরে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

কারাগারে হঠাৎ অসুস্থ বাবর, নেয়া হলো হাসপাতালে

আপডেট সময় ০৪:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯