ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

সুবীর নন্দীর চিকিৎসার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম এবং বিশেষজ্ঞ চিকিৎসক সামন্ত লাল সেন। তারা সুবীর নন্দীর চিকিৎসা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে সুবীর নন্দীর খোঁজখবর নেন এবং তার স্ত্রী ও কন্যার সঙ্গে সাক্ষাৎ করেন।

সুবীর নন্দীর চিকিৎসার জন্য মেডিকেলের সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দেন ডা. সামন্ত লাল সেনকে। এখন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গুরুতর অসুস্থ জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি চলচ্চিত্রে প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ ছবিতে। ১৯৮১ সালে তার একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তিনি গানের পাশাপাশি দীর্ঘদিন চাকরি করেছেন ব্যাংকে।

চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

সুবীর নন্দীর চিকিৎসার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯