ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আরও সহজ হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:

‘বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ অঞ্চলের একাধিক জেলায় ভিসা সেন্টার খোলা হয়েছে। ভবিষ্যতে এই ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে।’

শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার বাট্টি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের বন্ধুপ্রতিম দেশ। দু’দেশের এই সম্পর্ক দীর্ঘদিনের এবং মধুরতম।

পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রনেশ মৈত্র, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, আহমেদ-উল-হক রানা প্রমুখ।

এর আগে সহকারী হাইকমিশনার শহরের গোপালপুরে মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে নির্মিত সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। পরে পাবনার জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এ সময় পাবনার জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম বিপিএম-পিপিএমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে পাবনার চাটমোহরে চৈত্র সংক্রান্তির বোঁথর মেলা পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়সহ সুশিল সমাজের সঙ্গে মিলিত হন সহকারী হাইকমিশনার।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আরও সহজ হচ্ছে

আপডেট সময় ০৮:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯