ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের

বর্ষবরণে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা।

পহেলা বৈশাখ কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার হুমকি না থাকলেও বর্ষবরণের উৎসব নির্বিঘ্ন করতে ঢাকাসহ সারা দেশে গোয়েন্দা বাহিনীর নজরদারি সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রমনা পার্কে ডিএমপির নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার সকাল থেকে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করবে সারা দেশের মানুষ। এটি এখন বাঙালির সর্বজনীন উৎসব। ঢাকাসহ সারা দেশের যেসব স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজিত হবে, সেসব স্থানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, ওই সব স্থানের নিরাপত্তায় আর্চওয়ে, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিয়োজিত থাকবেন গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

পহেলা বৈশাখ উপলক্ষে রমনা বটমূল এলাকাসহ ঢাকা শহর এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, রাজধানীর প্রতিটি বড় উৎসব উদযাপনস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরও কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে। এ সময় পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান

বর্ষবরণে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯