ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

ঢাবির টিএসসিতে পুলিশ-শিক্ষার্থী হাতাহাতি

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এক পুলিশ ও শিক্ষার্থীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পেছন থেকে শিক্ষার্থীর গায়ে পুলিশের মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত পুলিশ সদস্য রাজারবাগ হাসপাতালে এবং ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি হন।

আহত শিক্ষার্থীর নাম এলিচ আল মাহমুদ আকাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষ)। আর আহত পুলিশ সদস্য হলেন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ট্রাফিক সার্জেন্ট সুমন আহমেদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী আকাশ কে বলেন, হাতাহাতি ও মারামারির একটা ঘটনা ঘটে। সার্জেন্ট সুমনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমরা উভয় পক্ষের কথা শুনেছি। যেই দোষী হোক, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

ঢাবির টিএসসিতে পুলিশ-শিক্ষার্থী হাতাহাতি

আপডেট সময় ০১:৫১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯