ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক বিকালে

অাকাশ জাতীয় ডেস্ক:

স্টিয়ারিং কমিটির পর জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটিও বৈঠকে বসতে যাচ্ছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক লতিফুল বারী হামামী দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, সমন্বয় কমিটির বৈঠক শেষ হলেই ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

গতকাল শুক্রবার ঐক্যফ্রন্টের তালিকা প্রকাশের ঘোষণা দেয়া হলেও পরে সংবাদ সম্মেলন করে তা স্থগিত করা হয়।

বিএনপির সঙ্গে আসন বণ্টনে সমঝোতা না হওয়ায় বিলম্ব হচ্ছে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে।

রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, সে অনুযায়ী শনিবারের মধ্যেই চূড়ান্ত করতে হবে প্রার্থী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

তিনি জানান, ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থীদের তালিকা শনিবার ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনে আপিল করে যারা প্রার্থিতা ফিরে পাবেন, তাদের নামও সেখানে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক বিকালে

আপডেট সময় ০২:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮