ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

প্রতি ইভিএমের বিপরীতে ৪৫০ ভোটার রাখার নির্দেশনা

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ছয় আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে, তার জন্য প্রতি মেশিনের বিপরীতে সর্বোচ্চ ৪৫০ ভোটার রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

সহকারী সচিব (নির্বাচন পরিচালনা-১) রৌশন আরা বেগম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩, খুলনা-২, সাতক্ষীরা-২, ঢাকা-৬, ঢাকা-১৩ ও চট্টগ্রাম-৯; এই ছয় আসনে ইভিএমের মাধ্যমে ভোটের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

‘এই সিদ্ধান্ত অনুযায়ী, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্ধারিত ছয় আসনের জন্য কক্ষপ্রতি ভোটার বিন্যাস ৪০০-৪৫০ এর মধ্যে সীমাবদ্ধ রেখে ভোটকেন্দ্রের গেজেটে ভোটকক্ষের সংখ্যায় ও প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী কক্ষের সংখ্যায় সংশোধনের প্রস্তাব পাঠানো প্রয়োজন।’

নির্দেশনায় প্রতি কক্ষে একটি করে ইভিএম ব্যবহার করা হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আরেকটি চিঠিতে বলা হয়েছে- ছয় আসনে ৮৪৫টি ভোটকেন্দ্র এবং ৫ হাজার ৫১টি ভোটকক্ষ থাকবে।

‘৫ শতাংশ হারে অতিরিক্তসহ প্রিসাইডিং অফিসার ৮৮৭, সহকারী প্রিসাইডিং অফিসার ৫ হাজার ৩০৪ এবং পোলিং অফিসার ১০ হাজার ৬০৮ জন থাকবেন। এ লক্ষ্যে ছয়টি আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রশিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা প্রয়োজন।’

এই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক প্রশিক্ষক তৈরি করতে আসনভিত্তিক ৫০-৬০ জনের একটি প্যানেল প্রস্তুত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট শাখাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

প্রতি ইভিএমের বিপরীতে ৪৫০ ভোটার রাখার নির্দেশনা

আপডেট সময় ০৪:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮