ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউএস-বাংলার ব্যাংকক ফ্লাইট পুনরায় শুরু হতে যাচ্ছে

অাকাশ জাতীয় ডেস্ক:

সাময়িকভাবে বন্ধ থাকার পর আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ব্যাংকক রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে সপ্তাহে চার দিন ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

ঢাকা-ব্যাংকক রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১২ হাজার ৯৯৪ টাকা এবং রিটার্ন ভাড়া ১৭ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

প্রাথমিকভাবে রোব, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার ঢাকা থেকে ১০টা ২০ মিনিটে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে এবং ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে পৌঁছবে। এছাড়া ব্যাংকক থেকে একই দিনে স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছবে।

ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসনব্যবস্থা রয়েছে। চলতি মাসের মধ্যে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারলাইন্সের বিমানবহরে যুক্ত হতে যাচ্ছে।

এছাড়া আগামী ৩১ মার্চ ২০১৯ থেকে সপ্তাহে পাঁচ দিন (রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার) একই সময়ে ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

১৭ জুলাই ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে সব অভ্যন্তরীণ রুট ছাড়াও আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দোহা, মাস্কাট, গুয়াংজু ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। সপ্তাহে প্রায় ৩০০টির অধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস-বাংলা।

যাত্রা শুরু করার পর থেকে চার বছরের অধিক সময়ে প্রায় ৫২ হাজার ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, যা বাংলাদেশে বিমান চলাচলের ইতিহাসে একটি রেকর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউএস-বাংলার ব্যাংকক ফ্লাইট পুনরায় শুরু হতে যাচ্ছে

আপডেট সময় ১০:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮