ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

মানহানির মামলা অপমানিত ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারে না: হাইকোর্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

অপমানিত ব্যক্তি ছাড়া অন্য কেউ মানহানি মামলা করতে পারে না বলে মত দিয়েছেন হাইকোর্ট। বুধবার ব্যারিস্টার মইনুল হোসেনের মামলার শুনানিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মতামত দেন।

শুনানি শেষে রংপুর ও জামালপুরে দায়ের করা মানহানির দুই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন। একই সঙ্গে মামলা দুটি ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মইনুল হোসেনের বিরুদ্ধে করা মামলার নথি হাইকোর্টে তলব করা হয়।

বুধবার আদালতে মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এম মাসুদ রানা।

গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টির এক প্রশ্নে রেগে যান ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন, তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

মইনুলের এ মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার আদালতে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মাসুদা ভাট্টিসহ নারী সাংবাদিকরা মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

মানহানির মামলা অপমানিত ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারে না: হাইকোর্ট

আপডেট সময় ১০:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮