ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবসর মানেই বিদায় না। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মুহিত। দেশের পুঁজিবাজারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য অর্থমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনায় রাজনীতি থেকে অবসরে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ আমি অবসরে যাচ্ছি, কিন্তু অবসর মানেই বিদায় না। রেগুলার রুটিনমাফিক কাজ হয়তো থাকবে না। তবে আমি আপনাদের সঙ্গে আছি। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, আমরা যে উন্নয়ন করেছি তার মূলে রয়েছে নেতৃত্বের গুণ। আমাদের নেত্রী শুধু আমাদের নেতা নন; তিনি বিশ্বের শীর্ষপর্যায়ের নেতৃত্বের মধ্যে আছেন।

আওয়ামী লীগ সরকার দারিদ্র্যবিমোচনে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে তিনি এ সময় বলেন, এবারও দারিদ্র্যবিমোচন আমাদের প্রধান অগ্রাধিকার থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে আপনারা বিষয়টি দেখতে পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না: অর্থমন্ত্রী

আপডেট সময় ১০:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮