ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

মইনুলসহ গ্রেফতারকৃত আইনজীবীদের মুক্তি দাবি

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনসহ গ্রেফতারকৃত সব আইনজীবীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।

মঙ্গলবার সুপ্রিমকোর্টে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সমিতির সভাপতি আইনজীবী শাহ মো. খসরুজ্জামান।

বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি এ সম্মেলনের আয়োজন করে।

খসরুজ্জামান বলেন, বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি সমগ্র দেশের আইনজীবী সমিতিগুলোর ফেডারেশন এবং নির্দলীয় একমাত্র আইন পেশার সংগঠন।

তিনি বলেন, আশির দশকে আইনজীবীদের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনজীবীরা অতীতের মতো দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে।

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করা আইনজীবীদের একটি ঐতিহাসিক দায়িত্ব বলে আমরা মনে করি।’

খসরুজ্জামান আরও বলেন, ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টের সদস্যদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ সদস্য নির্বাচিত হয়েছিলেন আইন পেশা থেকে। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে এ সংখ্যা কমতে কমতে এখন কতিপয় আইনজীবীদের মধ্যে সীমিত হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশের ব্যবসায়ীরা ওই শূন্যস্থান পূরণ করার সুযোগ গ্রহণ করেছেন। তাই আমরা সব রাজনৈতিক দল ও নেতৃত্বের প্রতি আহ্বান জানাই, যেন অধিকসংখ্যক আইনজীবীদের দলীয় মনোনয়ন দিয়ে আইনপ্রণেতা বানানোর একটি বিশেষ উদ্যোগ নেয়া যায়-এ রূপ ব্যবস্থা গ্রহণ করা।

সিনিয়র এ আইনজীবী আরও বলেন, সমিতির পক্ষ থেকে নির্বাচনী এলাকায় যেখানে আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেসব এলাকায় নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচনী প্রচার কমিটি করা হয়েছে।

অ্যাডভোকেট শামসুল জালাল চৌধুরীকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবুল বাশারকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি ১০ ডিসেম্বর থেকে প্রচারণা কাজ শুরু করবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

মইনুলসহ গ্রেফতারকৃত আইনজীবীদের মুক্তি দাবি

আপডেট সময় ০৫:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮