ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

৬ রিটার্নিং কর্মকর্তাকে ইসির চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা না নেয়ার অভিযোগে ছয় রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা হলেন- ঢাকার বিভাগীয় কমিশনার এবং ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, রংপুর, সাতক্ষীরা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি)। তারা সবাই এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

পৃথক সাতজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি তাদের প্রতিবেদন দিতে বলেছে। এর জবাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থীদের অনেকেই নির্ধারিত সময়ের পরে জমা দিতে গেছেন। আবার কেউ কেউ জমা দিতে না গিয়ে অভিযোগ করেছেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন মোহাম্মদ কাজী জাহাঙ্গীর। তার অভিযোগ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেলেও তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। বিষয়টি জানিয়ে প্র্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বরাবর আবেদন জানান তিনি।

এছাড়া নরসিংদী-৩ আসনের মো. আবদুল লতিফ, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী, সাতক্ষীরা-৩ আসনের আবু ইউসুফ মো. আবদুল্লাহ, টাঙ্গাইল-৮ আসনে মো. রেজাউল করিম ও ঢাকা-১৬ আসনের মো. সাদাকাত খান ফাক্কু পৃথক চিঠিতে তাদের মনোনয়নপত্র জমা না নেয়ার অভিযোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

৬ রিটার্নিং কর্মকর্তাকে ইসির চিঠি

আপডেট সময় ১১:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮