ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

তাবলিগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা করা হয়েছে। মাওলানা যোবায়ের আহমেদ পন্থীদের পক্ষে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করা হয়।

সোমবার দুপুরে মাওলানা আবদুল ওয়াহাব বাদী হয়ে (মামলা নং-০২) মামলাটি দায়ের করেন।

মামলায় ১৪৩/৪৪৮/৩২৩-২৫/৩০৭/৪২৭ ধারায় মাওলানা ইলিয়াস, আনিছুর রহমান, ফরিদ শিকদার, মনির হোসেন, ফয়সাল শিকদার, মাকসুদুর রহমান, আব্দুর রউফ, মো. বেলাল হোসেন, বশির উল আমীন, মাসুদ পাটোয়ারী, মুফতি আল আমিনসহ ২৮ জনের নামোল্লেখ করা হয়েছে।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ওসি মো.এমদাদুল হক মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সা’দ অনুসারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় গত ১ ডিসেম্বর একজন নিহত ও দুই পক্ষের শতাধিক অনুসারি আহত হন।

নিহত ইসমাইল হোসেন (৭০) নামে ওই মুসল্লী সা’দ অনুসারী বলে জানা গেছে। তিনি মুন্সিগঞ্জের নীলপাড়া এলাকার খলিল মন্ডলের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

তাবলিগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

আপডেট সময় ০৭:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮