ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি রোধে রিট

অাকাশ জাতীয় ডেস্ক:

গ্যাস পাইপলাইন লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির ঘটনা রোধে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী অমিত দাস গুপ্ত।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রাণহানির ঘটনা রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

রিটে জ্বালালি ও খনিজসম্পদ সচিব, বিইআরসির চেয়ারম্যান এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকে বিবাদী করা হয়েছে।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘মৃত্যুফাঁদ থেকে সাবধান’ প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে-রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সড়কের আশপাশে এবং বাসাবাড়িতে গ্যাস পাইপলাইন ছিদ্র ও চুলার সংযোগ থেকে বের হওয়া গ্যাসে প্রায়ই ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ড। এলপি গ্যাসের সিলিন্ডার থেকেও ঘটছে দুর্ঘটনা।

এতে প্রাণ হারাতে হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষকে। আগুনে সর্বস্ব হারিয়ে পথে বসতে হচ্ছে অনেককে। আবার কারও কারও পুরো পরিবার চলে যাচ্ছে না ফেরার দেশে। দু-একজন আবার দগ্ধ হয়ে দুর্বিষহ জীবন নিয়ে বেঁচে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি রোধে রিট

আপডেট সময় ০১:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮