ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান হেফাজতের

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে করতে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

বুধবার রাতে আল্লামা শাহ আহমদ শফী স্বাক্ষরিত দেওয়া এক বিবৃতি তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেছেন, দাওয়াতে তাবলীগ একটি দ্বীনি কাফেলা। যেখানে সব বয়সের লোকেরা দ্বীন শিখতে পারে। এ মহতি কাজের জন্যে আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান দিয়ে গেছেন।

তিনি বলেন, কল্যাণকর কোনো কাজ কেউ করলে পরবর্তীতেও সে ঐ কল্যাণকর কাজের পূণ্য পেতে থাকেন। যাকে শরীয়তের পরিভাষায় সাদাকায়ে জারিয়া বলা হয়।

বিবৃতিতে হেফজতে আমীর আরও বলেন, এই মহতি কাজটি মাওলানা ইলিয়াস রহ. এর মাধ্যমে শুরু হয়েছে। এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মুফতি কেফায়াতুল্লাহ রহ, মাওলানা আশরাফ আলী থানভী (রহ.), শায়খুল আরব ওয়াল আযম হুসাইন আহমাদ মাদানীর সহযোগিতা, মাওলানা আব্দুল কাদের রায়পুরী (রহ.), আতাউল্লাহবুখারীর মোনাজেরা, মাওলানা মনজুর নোমানী রহ, মাওলানা আলী মিয়া নদভীর রহ লেখনী, শায়খুল হাদিস মাওলানা যাকারিয়া রহের লিখিত কিতাব, মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ ও মাওলানা আব্দুলআজিজের (রহ.) আপ্রাণ প্রচেষ্টায় এই মেহনত সারা বিশ্বে চালু হয়।

বাংলাদেশে কাকরাইল মারকাজ মসজিদ থেকে পরিচালিত হয়ে আসা এই কাজটি কিছু কুচক্তি মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এ বিশ্ব ইজতেমাকে বানচাল করার পাঁয়তারা চালাচ্ছে এমনটা দাবি করা হয়।

এতে তিনি আরও বলেন, বিশেষভাবে মাওলানা সা’দ সাহেবের অনুসারী ওয়াসিফুল ইসলাম গ্রুপ এ হীন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। গত বছর সরকারের আন্তরিক প্রচেষ্টায় যেভাবে জোড় ও ইজতেমা সুন্দর ও ফিতনামুক্ত এবং আলেমদের তত্ত্বাবধানে সফলভাবে আয়োজন হয়েছিলো এ বছরও সেইভাবে ফিতনামুক্ত ইজতেমা আলেমদের তত্ত্বাবধানে করার বিষয়ে আপনার সহযোগিতা বিশেষভাবে কামনা করছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দেয়া টঙ্গীর মাঠে নবী-রাসূলদের সমালোচনাকারী মাওলানা সা’দ পন্থি ওয়াসিফুল ইসলাম পক্ষের কোনো ধরনের জোড় ও প্রোগ্রাম করার অধিকার রাখে না এবং করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান হেফাজতের

আপডেট সময় ১২:১৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮