ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করতে না পারলে কেউ রেহাই পাবেন না বাছাধন।

বুধবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে যেখানেই আছেন প্রত্যেকে নিজেকে একটি দুর্গ হিসেবে গড়ে তুলুন। ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতেই হবে।

নেতাকর্মীদের উৎসাহ দিয়ে এ সময় আইনমন্ত্রী আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে অলসতা করার কোনো সুযোগ নেই। ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে। আগামী নির্বাচনে তাদের (বিএনপি) সমীচীন জবাব দিয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশকে রাখার লড়াই চালিয়ে যেতে হবে।

মন্ত্রী বলেন, যারা বেঈমান। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না। যারা এতিমের টাকা লুট করে খায়। তাদেরকে জনগণ আর ভোট দেবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়ে ৩০ ডিসেম্বর জয়লাভ করে তবেই ঘরে ফিরে আসতে নেতাকর্মীদের আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিগামী ১৮০ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে ২৩ হাজার প্রবাসী

ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী

আপডেট সময় ১১:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮