ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

সিসিটিভি দেখে পাকড়াও করা হল ৬ চোরকে

অাকাশ জাতীয় ডেস্ক:

সিসিটিভির ফুটেজ দেখে ঢাকায় পাকিস্তান হাই কমিশনে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার করা ছয়জন হলেন- মো. মোস্তফা (৩৫), দুলাল মিয়া (৩৪), মো. সজল ওরফে কালু (২২), জাহাঙ্গীর আলম (৪৫), নিমাই বাবু (৪২) এবং সেকুল ইসলাম (৩৫)।

গুলশান থানায় বুধবার এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান হাই কমিশনের কনসুলার শাখায় ওই চুরির ঘটনা ঘটে। গত রোববার সকালে অফিস খোলার পর চুরির বিষয়টি বুঝতে পেরে হাই কমিশনের পক্ষ থেকে গুলশান থানায় অভিযোগ করা হয়।

পরে সিসিটিভি ভিডিও পরীক্ষা করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তিন চোর নিচতলার জানালা কেটে লাগানো শীতাতপ নিয়ন্ত্রত যন্ত্র খুলে ভেতরে ঢোকে।

সেখান থেকে তারা একটি মনিটর, তিনটি পিসি, চারটি ইউপিএস এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র নিয়ে যায়। চুরির মালামাল তারা নিয়ে যায় রিকশা ভ্যান ও অটো রিকশায় করে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযানে নেমে ওই ছয়জনকে গ্রেফতার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

সিসিটিভি দেখে পাকড়াও করা হল ৬ চোরকে

আপডেট সময় ০৪:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮