ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ কবিরাজকে ১০ টুকরা করে গুম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেফতার ‘আমি কারও সমালোচনা করি না, চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না’: মির্জা আব্বাস বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ,পর্যবেক্ষক মিশন প্রধান ‘নো সার্ভিস, নো বিল’সহ তাসনিম জারার ইশতেহারে যা থাকছে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি : মামুনুল হক মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

এরশাদ সুস্থ আছেন, তার সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার দরকার নেই: রুহুল আমিন

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমান অবস্থায় তার সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার দরকার নেই।তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।

আজ বুধবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে তিনি দলের চেয়ারম্যানের শারীরিক অবস্থা নিয়ে এ কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। দুয়েক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের চিকিৎসা নেন। কিন্তু বর্তমান অবস্থায় তার সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার দরকার নেই। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।

অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, একটি কুচক্রী মহল হীনউদ্দেশ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অপপ্রচার চালাচ্ছে। যার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, চক্রটি কিছু মানুষকে ভাড়া করে এনে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছে।

রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি একটি বড় দল, সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব নয়। আবার মহাজোটের কথা বিবেচনায় রেখেও ছাড় দিতে হচ্ছে। তাই অনেকেই মনোনয়ন না পেয়ে, ক্ষোভে অসত্য ও বানোয়াট অভিযোগ তুলছেন।

জাতীয় পার্টি থেকে কজনকে মনোনয়ন দেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত ২২০ জনকে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

জাতীয় পার্টি জোটভুক্ত হয়ে নির্বাচন করবে জানিয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটের বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে অনেক দূর এগিয়েছে। মহাজোটে কোনো বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে বিভিন্ন গণমাধ্যমে মহাজোটের যে তালিকা প্রকাশ করছে, তা বিভ্রান্তিমূলক।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ

এরশাদ সুস্থ আছেন, তার সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার দরকার নেই: রুহুল আমিন

আপডেট সময় ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮