ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

ডিসি-কমিশনাররা ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন না

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনাররা সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন-সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার এই সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান।

চিঠিতে বলা হয়, ‘ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের চাকরি বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে। তাই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত তারা ইসির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।’

চিঠিতে আরও বলা হয়, তারা সকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন-সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন না।

ধারণা করা হচ্ছে, জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের এমন অভিযোগের প্রেক্ষিতে ইসি থেকে এমন নির্দেশনা এলো।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

ডিসি-কমিশনাররা ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন না

আপডেট সময় ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮