ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়াজ মাহফিলে ইসির নিষেধাজ্ঞা, নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ওয়াজ মাহফিলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশনের সচিব ও স্বরাষ্ট্র সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

রাজারবাগ দরবার শরিফের আল্লামা মুহম্মদ মাহবুব আলম ও আল্লামা আবুল খায়ের মুহম্মদ আজিজুল্লাহর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ ওমর শরীফ এই নোটিশ পাঠান।

আগামী দুই কার্যদিবসের মধ্যে ওয়াজ মাহফিলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওয়াজ-মাহফিলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে অন্যথায় নোটিশদাতারা উচ্চ আদালতে প্রতিকার চেয়ে রিট করবেন বলে জানিয়েছেন।

নোটিশে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক সারা দেশে ৩০ ডিসেম্বর পর্যন্ত ওয়াজ মাহফিল নিষিদ্ধ করায় তারা সংক্ষুব্ধ হয়েছেন। বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদে সব নাগরিককে যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার দেয়া হয়েছে এবং ৩৭ অনুচ্ছেদে সব নাগরিকের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রয়েছে।

নোটিশে আরও বলা হয়, সংবিধানের ২ক অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়া হয়েছে। ওয়াজ মাহফিলের ওপর নির্বাচন কমিশনের দেয়া নিষেধাজ্ঞার মাধ্যমে নোটিশদাতাদের সাংবিধানিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ওয়াজ মাহফিলের সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো বিরোধ নেই। ঐতিহ্যগতভাবে শীতকালেই সারা দেশে ব্যাপক ওয়াজ-মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। অথচ এখন নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের অজুহাতে সারা দেশে ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে! তাই নোটিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওয়াজ মাহফিলে ইসির নিষেধাজ্ঞা, নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ

আপডেট সময় ১২:৪৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮