ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে হবে ১০০ পোশাক কারখানা : মেয়র

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যাপক কর্মসংস্থানের জন্য রাজশাহীতে অন্তত ১০০টি পোশাক কারখানা গড়ে তোলা হবে। এতে নূন্যতম ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে। মঙ্গলবার রাজশাহীতে শীতবস্ত্র, সিল্ক, হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ কথা জানিয়েছেন।
উইমেন এন্ট্রাপ্রিনিউয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) নগর ভবনের গ্রিন প্লাজায় মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে।
মেয়র বলেন, রাজশাহীতে গার্মেন্ট হলে বিনামূল্য নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ দিয়ে নগরীতে আরও বেশি সংখ্যক নারী উদ্যোক্তা সৃষ্টি করা হবে। সিটি করপোরেশনের নির্মাণাধীন বিভিন্ন মার্কেটে সহজ শর্তে তাদের দোকানও বরাদ্দ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) আনোয়ার হোসেন, স্থানীয় দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান মর্জিনা পারভীন।

সভাপতিত্ব করেন ওয়েবের জেলা শাখার সভাপতি আঞ্জুমান আরা পারভীন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। ওয়েব তাদের ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে এ মেলার আয়োজন করেছে। আগামী একমাস মেলা চলবে। মেলায় নারীদের হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যসহ সিল্কের পোশাকের বেশকিছু স্টল বসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে হবে ১০০ পোশাক কারখানা : মেয়র

আপডেট সময় ০৫:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮