ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে : সালাহউদ্দিন এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইমরানুর অপশক্তির কাছে দেশ, জাতি ও জনগণ নিরাপদ নয় : খোকন প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু পে স্কেল আদায় করেই ছাড়ব’:আন্দোলনকারীরা নতুন করে চোর-দুর্নীতিবাজদের জন্ম হতে দেব না,মেহেরবানী করে একবার সুযোগ দিন: জামায়াত আমির নৌ উপদেষ্টাকে লক্ষ্য করে বিক্ষোভ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রধান ‍উপদেষ্টার বাসভবন এলাকায় সংঘর্ষ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শরিফ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে সংশয় সুজনের

অাকাশ জাতীয় ডেস্ক:

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এ সংশয় প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সবসময়ই প্রশ্নবিদ্ধ ছিল। ইতিমধ্যে দলীয় সরকারের অধীনে দেশে বিভিন্ন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেসব নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল।

বদিউল আলম মজুমদার বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনও দলীয় সরকারের অধীনে হচ্ছে। তাই এ নির্বাচনও সংশয়মুক্ত নয়। এখানে ঝুঁকি থেকেই যায়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হলে দেশের তরুণরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক।

সংবাদ সম্মেলনে একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানায় সুজন।

এ লক্ষ্যে তারা নির্বাচন কমিশনের প্রতি ১৬ দফা প্রস্তাব করেছেন।

একইভাবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সরকারের প্রতি তিন দফা, রাজনৈতিক দলগুলোর প্রতি তিন দফা, মন্ত্রী ও সাংসদদের প্রতি তিন দফা, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তিন দফা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাত দফা, গণমাধ্যমের প্রতি চার দফা, প্রার্থী ও সমর্থকদের প্রতি চার দফা এবং ভোটারদের প্রতি তিন দফা প্রস্তাব করেছে সুজন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের হাতে সীমাহীন ক্ষমতা আছে। তারা চাইলেই নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পারেন। তবে ক্ষমতা থাকলেই হবে না, ক্ষমতা ব্যবহারের সাহস দেখাতে হবে।

প্রার্থী বাছাইয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে সংশয় সুজনের

আপডেট সময় ০১:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮