ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসেঞ্জারে আসছে নতুন ফিচার

আকাশ আইসিটি ডেস্ক: 

চলতি বছরের শুরুতে ওয়াচ পার্টি নামের একটি ফিচার এনেছে ফেসবুক, এর মাধ্যমে ফেসবুক গ্রুপে একসঙ্গে ভিডিও দেখতে, ভিডিওতে কমেন্ট ও রিঅ্যাক্ট করা যায়। এবার হয়তো মেসেঞ্জার চ্যাটিংয়েও একই রকম সুবিধা আসছে।

‘আনানায় আরোরা’ নামের এক ডেভেলপার সম্প্রতি ফেসবুকের মেসেজিং অ্যাপটিতে কিছু নতুন কোড শনাক্ত করেছেন। এই কোড থেকেই মেসেঞ্জারে ওই ফিচার আনার আভাস পাওয়া যাচ্ছে, এমনটাই ভাষ্য প্রযুক্তি সাইট ভার্জের।

এ কোডগুলো থেকে ধারণা করা হচ্ছে, ‘ওয়াচ ভিডিওজ টুগেদার’ ফিচার ওয়াচ পার্টি’র মতো অনেক কাজ করবে। এর মাধ্যমে মেসেঞ্জারে ভিডিও দেয়ার সঙ্গে ব্যবহারকারীরা কোনো একজন বা কোনো গ্রুপকে ‘নক’ করতে পারবেন। এছাড়াও মেসেঞ্জার থ্রেড থেকে একই সময়ে ওই ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চে প্রকাশিত ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়, এটি বর্তমানে ‘অভ্যন্তরীণ একটি পরীক্ষা’ হিসেবে রয়েছে।

এ থেকে এই ফিচার শিগগিরই আসবে কিনা এমন কোনো ধারণা পাওয়া যায় না। কিন্তু এমন ফিচার ইতিমধ্যেই ফেসবুক গ্রুপগুলোতে থাকায় ফেসবুক ব্যক্তিগত মেসেজিং প্লাটফর্মেও তা আনতে পারে- এমনটা ভাবাই যায় বলে উল্লেখ করা হয়েছে ভার্জের প্রতিবেদনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেসেঞ্জারে আসছে নতুন ফিচার

আপডেট সময় ১১:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮