ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার সমগ্র জাতির প্রত্যাশা পূরণ করা হবে: ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা সম্ভব হবে না।

তিনি বলেন, এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সব নির্বাচনে সেনা মোতায়েন ছিল। এবার আমরা অতীতের সেনা মোতায়েনের ফলাফল বিশ্লেষণ করে সেনাবাহিনীকে কীভাবে ব্যবহার করব, সেটা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করব। সেই আলোচনা এখনো হয়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুব তালুকদার।

তিনি বলেন, সেনাবাহিনীকে এমন জায়গায় রাখা হবে, যেখানে সেনাবাহিনীর উপস্থিতির দরকার হবে সেখান থেকে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারবে। তাতে সেনাবাহিনীর পার্টিসিপেশন আগের চেয়েও বাস্তবসম্মত হবে এবং জনগণের প্রত্যাশা বা আস্থা অর্জনে সক্ষম হব।

এক প্রশ্নের জবাবে ইসি কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন তো একধাপ পেছানো হয়েছে। আর পেছানো সম্ভব হবে না। কতগুলো বাস্তব অসুবিধা আছে। আবার কতগুলো প্রশাসনিক অসুবিধা আছে। আর সাংবিধানিক কিছু অসুবিধাও দেখা দিয়েছে। কাজেই নির্বাচন কমিশন ঘোষিত ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই নির্বাচন কমিশনের ফাইনাল ডিসিশন।

বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির মহাসচিবের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। তালিকা দিলে পদক্ষেপ নেয়া হবে।

অবাধ নির্বাচনের ব্যাপারে খুবই আশাবাদী বলে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে। এই নির্বাচনের মাধ্যমে সমগ্র জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

শুক্রবার বিকালে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, র‌্যাব ও বিজিবি প্রতিনিধিসহ সব রিটার্নিং অফিসার, জেলা ও উপজেলা নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনের পরিবেশ ও আইনশৃংখলা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার সমগ্র জাতির প্রত্যাশা পূরণ করা হবে: ইসি

আপডেট সময় ১১:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮