ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে ঢুকে পড়ল বাইক, তিন বন্ধু নিহত বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ ‘তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিতে পারিনি, তাই আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে’ যারা চাঁদাবাজি ধান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না এবার বাবরের গণসংযোগে নেমেছেন তৃতীয় লিঙ্গরা মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রেদওয়ান রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান হাদি হত্যার বিচার চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ইসির অনাপত্তি, মুহিতকে নিষেধ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে অনাপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ অনাপত্তির কথা জানানো হয়।

জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১০৭তম, ১০৮তম এবং ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানের কথা নির্বাচন কমিশনকে অবহিত করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ফিরতি পত্রে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে অনাপত্তির কথা জানায় ইসি।

অপরদিকে ঐতিহ্য অন্বেষণ (প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র) সংস্থার একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অংশ নেয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে ইসি।

আগামী শনিবার ঢাকায় ‘ভাই গিরিশচন্দ্র সেন মিউজিয়াম, পাঁচদোনা, নরসিংদী’ নামক প্রকল্পের উদ্বোধন করা হবে। ভারতীয় হাইকমিশনের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানটি অরাজনৈতিক হওয়ায় সেটির বিষয়ে অনাপত্তি জানিয়েছে কমিশন। কিন্তু অনুষ্ঠানে অর্থমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে আপত্তি জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। বৃহস্পতিবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আপত্তির কথা জানানো হয়।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচন পূর্ব সময়ে কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ইসির অনাপত্তি, মুহিতকে নিষেধ

আপডেট সময় ০৯:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮