ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন দেয়া যুবক শনাক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনে বুধবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে দেয়াশলাই দিয়ে যে যুবককে আগুন দিতে দেখা যায়, তাকে শনাক্ত করা হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছে এ দাবি করেন, পুলিশের গাড়িতে যে যুবক আগুন দিয়েছেন, তার নাম শাহজালাল খন্দকার। তিনি পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

একই ঘটনার সময় পুলিশের গাড়ির ওপর যে যুবককে লাফাতে দেখা গেছে, তাকেও শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের মতিঝিল বিভাগের এ সহকারী কমিশনারের। তার ভাষ্য-এই যুবকও ছাত্রদলের।

মিশু বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় গতকাল রাত পর্যন্ত ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পুলিশের গাড়িতে আগুন জ্বালাতে দেখা যুবক এবং গাড়ির ওপর লাফাতে থাকা যুবক নেই বলে জানান মিশু বিশ্বাস।

সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে পুলিশ তিনটি মামলা করেছে। গতকাল বুধবার পল্টন থানায় এ মামলাগুলো করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচালের জন্য বিএনপি পরিকল্পিতভাবে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, বিএনপি সম্পূর্ণ বিনাউসকানিতে মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে।

অন্যদিকে সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দলটির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের পরিস্থিতি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাই।

আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর গাত্রদাহ থেকেই এ হামলা চালানো হয়েছে। নয়াপল্টনে এত নেতাকর্মী কেন তা উনি সহ্য করতে পারছেন না।

মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, বিনাউসকানিতে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালান।

তিনি বলেন, পুলিশ শুধু তাদের রাস্তা থেকে সরে যেতে বলেছিল, যেন যান চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু তারা সে কথা না শুনে হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। পরে তারা আমাদের দুটি গাড়ি পুড়িয়ে দেয়। আমাদের কয়েকজন সদস্যও আহত হন। পুলিশ ধৈর্যসহকারে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ

নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন দেয়া যুবক শনাক্ত

আপডেট সময় ১২:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮