ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু অপরাধ আমার বাবা করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী: সেনাসদর চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা মাঘ মাসে যদি মাথা গরম করেন চৈত্র মাস এলে কী করবেন: জামায়াত আমির শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ পোশাক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ‘জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে’:রেজাউল করীম ‘বাংলাদেশিরা আমাদের ভাই’, সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক যারা নতুন করে চাঁদাবাজি-ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই জালেম: নাহিদ

এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অনেক সময় দুঃখ লাগে যে, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হলাম। তবে এবার সব দল নির্বাচনে অংশ নিচ্ছে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০১৭-১৮ অর্থবছরের লভ্যাংশ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কেউ নির্বাচিত হলে, সংসদ সদস্য বা এমপি হলে দুঃখ লাগে। এখানে আনন্দের কিছু নেই।

একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন কিনা- এমন প্রশ্নে সাংবাদিকদের তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছা নেই। রাজনীতিতেও অবসরের রীতি থাকা প্রয়োজন। আমার এখন অবসরের যাওয়ার উত্তম সময়। তাই আমার আসন থেকে আমার ভাই নির্বাচন করবে।

রাজনীতিবিদদের অবসর প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে রাজনীতিবিদরা সহজে অবসরে যেতে চান না। আমার চেয়েও অনেক বয়স্ক লোক এখনো রাজনীতি করছেন। তবে সবারই একটা নির্দিষ্ট সময়ে অবসর নেয়া উচিত।

তিনি বলেন, আমি এবারও মনোনয়নপত্র দাখিল করেছি। এটা একটা ডামি। আমি আর নির্বাচন করতে চাই না। যেটা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমতিতেই হয়েছে।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানের সচিব আসাদুল ইসলাম, বিএসইসি চেয়ারম্যান ড.এম খায়রুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিয়াঙ্কার সঙ্গে দাম্পত্য জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন নিক

এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৯:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮