ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপত্র বিক্রি শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন দলের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর পল্টনস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের জন্য জমিয়তে সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর পক্ষে মাওলানা ইখলাসুর রহমান। সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জন্য জমিয়ত সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন। সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুরমা) আসনের জন্য মাওলানা অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। বি-বাড়ীয়া- ২ (আশুগঞ্জ-সরাইল) আসনের জন্য মাওলানা জুনায়েদ আল-হাবীবের পক্ষে মাওলানা আনোয়ার হোসাইন।

নীলফামারী- ১ (ডিমলা-ডোমার) আসনের জন্য মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জন্য মুফতি মুনির হোসাইন কাসেমী। সিলেট- ৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের জন্য মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী। কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনের জন্য আলহাজ আতিকুজ্জামান।

চট্টগ্রাম- ৫ (হাটহাজারী-চট্টগ্রাম আংশিক) আসনের জন্য মাওলানা নাসির উদ্দীন মুনির। ঢাকা-৫ (বাড্ডা, রামপুরা, ভাটারা) আসনের জন্য মুফতি মাহবুবুল আলম। গাজীপুর-২ আসনের জন্য মুফতি নাসির উদ্দীন খান। নরসিংদী-৩ (শিবপুর) আসনের জন্য মাওলানা আব্দুর রহিম। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জন্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহহাব হামিদী। নরসিংদি-২ (পলাশ) আসনের জন্য মাওলানা হেদায়াতেল ইসলাম। নেত্রকোনা-৪ সংসদীয় আসনের জন্য মাওলানা রূহুল আমীন নাগরী। এবং জয়পুরহাট-১ আসনের জন্য মাওলানা বোরহান উদ্দীন।

জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন বলেন, মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় চলবে। আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা এই তিন দিনের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল। দলটির জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি সমর্থন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নপত্র বিক্রি শুরু

আপডেট সময় ০৬:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮