ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুক্রবার চার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে শেখ হাসিনা-এ ডটারস টেল

অাকাশ জাতীয় ডেস্ক:

শেখ হাসিনা-এ ডটারস টেল। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প নয়; এটি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গল্প।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত এ প্রামাণ্যচিত্রটির মুক্তি নিয়ে এক প্রেস মিটে আয়োজকরা এসব কথা বলেন। মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর খামারবাড়ীতে প্রেস মিটের আয়োজন করা হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। পর দিন শুক্রবার দেশের চারটি প্রেক্ষাগৃহে এটি একযোগে প্রদর্শিত হবে।

প্রেক্ষাগৃহ চারটি হল-বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার, মতিঝিলের মধুমিতা সিনেমা হল ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন- রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।

প্রেস মিটে আয়োজকরা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহুবার দেখেছি রাজনীতির মঞ্চে। তাকে হাসতে দেখেছি, কাঁদতে দেখেছি। রাজনীতির মঞ্চে মরতে মরতে বাঁচতে দেখেছি তাকে। মানুষের পাশে তাকে দেখেছি, মানুষকে তার পাশে দেখেছি।

‘দেখেছি স্লোগানে বক্তৃতায় রাজপথে ভাষণে, দেখেছি গোটা জাতিকে মায়ের আঁচলে আগলে রাখা শাসনে। কিন্তু কখনও দেখিনি একান্ত নিভৃত একা মানুষটিকে, একটি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে।’

তারা বলেন, এই প্রামাণ্যচিত্র সেই অদেখা মানুষটার অন্য জীবনের গল্প জানবে সবাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শুক্রবার চার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে শেখ হাসিনা-এ ডটারস টেল

আপডেট সময় ০৪:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮