ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

মনোনয়ন ফরম থেকে আ’লীগের আয় ১২ কোটিরও বেশি

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরম বিক্রি করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় হয়েছে প্রায় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

৩০০ আসনের বিপরীতে দলটির মনোনয়নপ্রত্যাশীরা গত চার দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চার হাজার ২৩টি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সোমবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

৯ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন থেকে ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

টানা চার দিন ধরে আট বিভাগের জন্য পৃথক আটটি বুথ থেকে চার হাজার ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন আওয়ামী লীগ নেতারা।

মনোনয়ন বিতরণের শেষ দিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবারও মনোনয়ন জমা নেয়া হবে।

শেষ দিনে ঢাকা বিভাগের ৯০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। রাজশাহী বিভাগে ২৯, ময়মনসিংহ বিভাগে ১৮, রংপুর বিভাগে ২৬, সিলেটে সাতটি, বরিশালে ৩০, চট্টগ্রামে ৮৬ ও খুলনায় ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনও উৎসবমুখর পরিবেশে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশও সৃষ্টি হয়েছে। ঐক্যফ্রন্টের দাবির পরিপ্রেক্ষিতে তফসিলও পেছানো হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

মনোনয়ন ফরম থেকে আ’লীগের আয় ১২ কোটিরও বেশি

আপডেট সময় ১২:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮