ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপির ফরম বিক্রি শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। আজ সোমবার সকাল পৌনে ১১টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফরম সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

বর্তমানে কারাগারে বন্দি তিনবারের এ প্রধানমন্ত্রীর পক্ষে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনগুলোর জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ফেনী-১ এর মনোনয়ন তোলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৬ এর মনোনয়ন তোলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ এর মনোনয়ন তোলেন মির্জা আব্বাস।

বিএনপির দফতরসূত্র জানায়, মনোনয়ন ফরমের মোট দাম ৩০ হাজার টাকা। পাঁচ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন ফরম নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করতে হবে। পরে ফরম জমা দেয়ার সময় গুনতে হবে বাকি ২৫ হাজার।

রবিবার বিকালে নয়াপল্টনের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। তবে কেউ চাইলে ১৩ নভেম্বরও জমা দিতে পারবেন।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে থাকা বিএনপি গত নির্বাচন বর্জন করলেও আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনের আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনের যাওয়ার ঘোষণা দেয় বিএনপিসহ কয়েকটি শরিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিএনপির ফরম বিক্রি শুরু

আপডেট সময় ১২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮