ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রক্সির অভিযোগে আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে প্রক্সি দেয়ার অভিযোগে দুই ভর্তিচ্ছুককে আটক করেছে দায়িত্বরত শিক্ষক।

শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ ১৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ‘বি’ ইউনিটের নির্ধারিত সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হলেও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ৫০১নং কক্ষে প্রক্সি পরীক্ষা দেয়ার সন্দেহে দায়িত্বরত শিক্ষক মিনহাজ নামে একজনকে আটক করেন। পরে সংশ্লিষ্ট অভিযোগে ল্যাবরেটরি স্কুল কেন্দ্র থেকে মিজানুর রহমান নামে আরেকজনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চত করেন।

এ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটে (কলা, সামাজিকবিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগের অধীনে ৪৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘বি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫৪ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা ও বিকাল ৩টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রক্সির অভিযোগে আটক ২

আপডেট সময় ০১:২১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮