ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জম্মু-কাশ্মিরের লাদাখে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল বলে ভারত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার একদিন পর ওই ভিডিও প্রকাশিত হয়েছে। ১৫ আগস্ট পশ্চিম হিমালয়ের লাদাখের প্যাঙ্গং হ্রদের কাছে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, রড এবং অস্ত্রে সজ্জিত চীনা সেনাবাহিনীর সদস্যরা লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। এ সময় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে পরস্পরকে এলাপাতাড়ি কিল-ঘুষি, লাথি, পাথর ও বালু নিক্ষেপ করে উভয় দেশের সেনাসদস্যরা।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ, আমি নিশ্চিত করতে পারি যে, গত ১৫ আগস্ট প্যাঙ্গন টিএসও-তে একটি ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে না। এটি কোনো পক্ষেরই আগ্রহের মধ্যে নেই।

দুই দেশের একে অপরের বিরুদ্ধে নিজেদের ভুখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। তবে এ ধরনের সংঘর্ষের ঘটনা একেবারে বিরল।

সিকিমের দোকলামের বিতর্কিত এলাকায় চীনা সেনাবাহিনীর সড়ক নির্মাণ কাজে ভারতীয় সেনাবাহিনীর বাঁধা দেয়ার পর থেকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গত প্রায় দুই মাস ধরে চরম উত্তেজনা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীন ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের

আপডেট সময় ০৪:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭