ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

অাকাশ জাতীয় ডেস্ক:

দরিদ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১০ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া অভিনেতা প্রবীর মিত্র, অভিনেত্রী ফাতেমা জলি, নূতন, শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতিসহ ১৪ জনের সহায়তায় আরও প্রায় সোয়া দুই কোটি টাকা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ অনুদান সংশ্লিষ্টদের হাতে তুলে দেন শেখ হাসিনা।

যেসব রোগীর ৩০ টাকা দামের টিকেট কেটে সেবা নেয়ারও সক্ষমতা নেই, তাদের জন্য একটি তহবিল তৈরির জন্য প্রধানমন্ত্রী এর আগে দুই দফায় ১৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন বিএসএমএমইউ কর্তৃপক্ষকে।

গত সেপ্টেম্বরে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে তিনি আরও ১০ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। বৃহস্পতিবার তা হস্তান্তর করা হয়েছে।

গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য শহীদুল্লাহ শিকদারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

একই অনুষ্ঠানে প্রবীর মিত্র ও কানিজ ফাতেমা জলিকে ৩০ লাখ টাকা করে এবং নূতন ও আব্দুল কুদ্দুস বয়াতীকে ২০ লাখ করে অনুদান দেন দেয়া হয়।

এছাড়া আবাহনীর মহাব্যবস্থাপক সুবাস সোমকে ২০ লাখ, সাংবাদিক মনজুর মোরশেদ খানকে ১০ লাখ টাকা অনুদান দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

আপডেট সময় ০৫:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮