ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

বিজিবির রামু সদর দফতরের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবগঠিত রামু সদর দফতর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুরের দুটি ব্যাটালিয়নেরও উদ্বোধন করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে পিলখানায় বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠানে তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে দুটি ব্যাটালিয়ন ও কক্সবাজারে বিজিবির আঞ্চলিক সদর দফতরের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় প্রধানমন্ত্রী সীমান্ত নিরপত্তায় বিজিবির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। আঞ্চলিক দফতর হওয়ায় ওই অঞ্চলে বিজিবির কার্যক্রম আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির একটি সুসজ্জিত দল সামরিক রীতিতে কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়।

এরপর দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিজিবি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এ উপলক্ষে বিজিবি সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে পিলখানায় বীর উত্তম ফজলুল রহমান খন্দকার মিলনায়তনে বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে দরবারে মিলিত হন শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

সকাল থেকেই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিজিবির সদর দফতরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মোতায়েন করা হয় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

বিজিবির রামু সদর দফতরের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০১:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮