ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহুল প্রত্যাশিত এই সংলাপ বুধবার রাতে ১৪ দলীয় জোট ও ২৫টি রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

গত ১ নভেম্বর ১৪ দল ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সংলাপের মাধ্যমে এই সংলাপ শুরু হয়। বুধবার সকালে গণভবনে এই দুই জোটের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয়।

ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের সঙ্গে ২ নভেম্বর, ১৪ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে ৪ নভেম্বর এবং এইচ এম এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সংলাপ ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়।

অন্যদিকে ৬ নভেম্বর ১২টি উল্লেখযোগ্য ইসলামিক দল ও ৮টি বাম দলীয় মোর্চা বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে ১৪ দলীয় জোটের সংলাপ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার গণভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ৭ নভেম্বরের পর আর কোন সংলাপ অনুষ্ঠিত হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

আপডেট সময় ০৯:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮