ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী মোট জনসংখ্যার ৬ শতাংশ মানুষ প্রতিবন্ধী: সমাজকল্যাণমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

সৈয়দ আশরাফের রোগমুক্তি কামনায় আ’লীগের দোয়া মাহফিল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আশু রোগমুক্তি কামনায় মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বাদ আছর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়নে দলের কার্যালয়ে শুক্রবার বাদ আছর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সবাইকে সৈয়দ আশরাফের আশু রোগমুক্তি কামনায় মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে ভর্তি আছেন। তিনি একপ্রকার চলাফেরার শক্তি হারিয়েছেন। এমনকি কাউকে ঠিকমতো চিনতেও পারছেন না। এমনকি নিজের মেয়েকেও চিনতে পারছেন না।

এ জন্য ১৮ সেপ্টেম্বর সংসদের কার্যক্রম থেকে আগামী ৯০ কার্যদিবসের জন্য ছুটি নেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ।

এদিকে গত ৪ নভেম্বর জেলহত্যা দিবসে কিশোরগঞ্জে এক আলোচনা সভায় সৈয়দ আশরাফের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলাম বলেন, আমরা এখন রাজনীতি নয়, তার (সৈয়দ আশরাফ) চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের অসুস্থতা নিয়ে অনেকেই মিথ্যা কথা বলছেন। দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসার কথাও বলছেন। এসব পুরোপুরি মিথ্যা কথা। তিনি সৈয়দ আশরাফের জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

সৈয়দ আশরাফের রোগমুক্তি কামনায় আ’লীগের দোয়া মাহফিল

আপডেট সময় ০৮:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮