ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের মব ভায়োলেন্স বলে কোন কিছু নেই,পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যায় বিচার সকলের মৌলিক অধিকার: জোনায়েদ সাকী ছেলের মুক্তি মেলেনি প্যারোলে, বাবার লাশ গেল কারাগারে নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি মাছউদ

পদত্যাগে প্রস্তুত: মোস্তফা জাব্বার

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ সদস্য নন এমন মন্ত্রীদেরকে পদত্যাগের নির্দেশের কথা জেনেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জাব্বার। জানিয়েছেন, পদত্যাগে তিনি প্রস্তুত। প্রধানমন্ত্রী যখন বলবেন, তখনই তাকে পদত্যাগপত্র দেবেন।

আরেক টেকনোক্র্যাট মন্ত্রী ইয়াফেস ওসমান জানিয়েছেন, তফসিল ঘোষণার আগেই করবেন তিনি। যদিও কখন সেটা হবে, সেটা জানাননি।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা যখন সময়ের অপেক্ষা তখন মঙ্গলবার টেকনোক্র্যাট মন্ত্রীদেরকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান ওবায়দুল কাদের। তার সচিবালয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা টাইমসের কাছে প্রতিক্রিয়া জানান জাব্বার।

জাব্বারের মন্ত্রী হওয়াটা ছিল অনেকটাই চমকের মতো। চলতি বছরের শুরুতে ২ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন তিনি। তার আগেই অনুমেয় ছিল তিনি আইসিটি মন্ত্রণালয় পেতে যাচ্ছেন।

তবে জাব্বারের মন্ত্রিত্ব ১১ মাসের বেশি স্থায়ী হচ্ছে না। তিনি বলেন, ‘এখানে আরেকটি বিষয় আছে। সেটা হলো আমাদের পদত্যাগ করতে বলেছে সেটা ঠিক। কিন্ত আমরা যখন পদত্যাগপত্র তাকে জমা দেব, সেটা আবার তার গ্রহণের বিষয় আছে। ফলে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত ফাইনালি কিছু বলা যাচ্ছে না।

পদত্যাগ করতে হচ্ছে শুরু থেকেই মন্ত্রিসভায় থাকা বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘আমি এখনো টাইমফ্রেম ঠিক করিনি। তবে প্রধানমন্ত্রী বলেছেন টেকনোক্র্যট মন্ত্রীদের পদত্যাগ করতে। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করছেন কি না এমন প্রশ্নে ইয়াফেস বলেন, ‘পদত্যাগ যদি করতেই হয় তাহলে অবশ্যই তফসিল ঘোষণার আগেই করতে হবে।’

টেকনোক্র্যাট আরেক মন্ত্রী ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মতিউর রহমান এখন সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। অপরজন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের দায়িত্বে থাকা ‍নুরুল ইসলাম বিএসসি পদত্যাগের নির্দেশের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ট্রলের শিকার কারিনা কাপুর খান

পদত্যাগে প্রস্তুত: মোস্তফা জাব্বার

আপডেট সময় ০৭:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮