ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিসর, গাজায় আনন্দের ঢেউ ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

মার্শা বার্নিকাট বিদায় নিচ্ছেন আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদায় নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। শুক্রবার বিকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রায় চার বছর বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর নিজ দেশে ফিরে যাচ্ছেন আজ।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট ঢাকায় আসেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি। বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূতদের মধ্যে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বরাবরই। ৩৭ বছরের চাকরি জীবন থেকে অবসর নিতে চলেছেন এ কূটনীতিক।

এই সময়ে তিনি গভীরভাবে চিনেছেন বাংলাদেশের মানুষ, পথঘাট ও সংস্কৃতি। মাঝে মাঝেই পরেছেন বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ি। বিদায়ের আগে মঙ্গলবার সর্বশেষ সংবাদ সম্মেলনেও তেমনই সাজে দেখা গেছে তাকে।

সর্বশেষ সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নই ছিল তার প্রধান লক্ষ্য। সে অনুযায়ীই তিনি কাজ করেছেন।

বাংলাদেশকে একটি সফল দেশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি যেখানে যাব, সেখানে বাংলাদেশের সফলতার গল্প বলব।

বাংলাদেশে এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যান মোজিনা। তার স্থলাভিষিক্ত হন বার্নিকাট। ৩৭ বছর চাকরি জীবন শেষে অবসর নেয়ার মাত্র কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন মার্শা বার্নিকাট।

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ইতিমধ্যে আর্ল রবার্ট মিলারের নাম ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনও পেয়েছেন রবার্ট মিলার। আগামী ১৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন।

আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার। তিনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্শা বার্নিকাট বিদায় নিচ্ছেন আজ

আপডেট সময় ০২:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮