ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ: বিশ্বব্যাংক

অাকাশ জাতীয় ডেস্ক: 

সহজে ব্যবসা করার সূচকে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে পড়েছে বাংলাদেশ! পার্শ্ববর্তী দেশ মিয়ানমারও বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে।

বিশ্বব্যাংকের ‘ইজি অব ডুয়িং বিজনেস’ র‍্যাংকিংয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। আফগানিস্তানের অবস্থান ১৬৭তম এবং মিয়ানমার আছে ১৭১।

কোন দেশে সহজে ব্যবসা করার পরিবেশ কেমন তা নিয়ে বিশ্বব্যাংক এ জরিপ পরিচালনা করে। একটি দেশের বিদ্যমান পরিস্থিতিতে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা চালু এবং সেটা পরিচালনা করা কতটুকু সহজ বা কঠিন এসব বিষয়ের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করা হয়।

কোনো ব্যবসা শুরু করা থেকে পরিচালনা পর্যন্ত ১০টি সূচকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়। সেগুলো হলো: ব্যবসা শুরু, নির্মাণের অনুমোদন নেয়ার প্রক্রিয়া, বিদ্যুতের সরবরাহ, সম্পত্তির নিবন্ধন, ক্রেডিট অর্জন, সংখ্যালঘু বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরণ।

বাংলাদেশের অবস্থান গত বছরের র‍্যাংকিং থেকে এক ধাপ উঠে এসেছে ঠিকই, তবে সাতটি সূচকে আগের চাইতে পিছিয়ে গেছে। এর জন্য বাংলাদেশে উন্নয়ন প্রক্রিয়ার ধীরগতিকে প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আবার এই সূচকগুলোতে বিগত বছরগুলোর তুলনায় উন্নয়নের উদাহরণ সৃষ্টি করেছে আফগানিস্তান।

পাঁচটি ক্ষেত্রে রেকর্ড হারে সংস্কারের মাধ্যমে তারা নিজেদের এই অবস্থান পরিবর্তন করতে পেরেছে বলে প্রতিবেদনে উঠে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ: বিশ্বব্যাংক

আপডেট সময় ০৯:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮