ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী অধ্যাপক হলেন ৬৩৪ জন

অাকাশ জাতীয় ডেস্ক:

অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের পর এবার সহকারী অধ্যাপক পদে প্রভাষক ও সমপর্যায়ের ৬৩৪ জন কর্মকর্তাকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মেয়াদের শেষ দিকে এসে বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বুধবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জাতীয় নির্বাচনের বছরে এর আগে গত ১০ সেপ্টেম্বর ৪০৯ জনকে অধ্যাপক এবং ২৫ অক্টোবর ৫৭৪ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

এ নিয়ে তিন ধাপে শিক্ষা ক্যাডারের এক হাজার ৬১৭ জন কর্মকর্তা পদোন্নতি পেলেন।

সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আর শিক্ষা ছুটি, উচ্চ শিক্ষা নেওয়ার জন্য প্রেষণ বা লিয়েনে থাকা কর্মকর্তাদের ছুটি শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগ দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সহকারী অধ্যাপক হলেন ৬৩৪ জন

আপডেট সময় ১০:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮