ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অধ্যাদেশ জারি করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপতি এ অধ্যাদেশে স্বাক্ষর করেন। এরপরই তা গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার রাতে যুগান্তরকে বলেন, মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন বলে শুনেছি। এরপরই তা গেজেট আকারে প্রকাশের জন্য যাবে।

সংশোধনীর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সংশোধিত আরপিও আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় হয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি। এ কারণে কী ধরনের সংশোধনী এসেছে তা এই মূহুর্তে বলতে পারছি না।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর ফলে নির্বাচন কমিশন ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করতে পারবে।

ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সংসদ অধিবেশন আজ শেষ হওয়ায় এখন অধ্যাদেশের মাধ্যমে আরপিও সংশোধনের প্রস্তাব আইনে পরিণত হবে।

ইসি সূত্র জানায়, সংশোধনী অনুযায়ী, এখন মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিলেরও সুযোগ রাখা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) গত ৩০ আগস্ট আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করে। এরপর সেটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। পরে আইন মন্ত্রণালয় সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ভোট গ্রহণে ইভিএমের ব্যবহার চালুর এই প্রস্তাব নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।

জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে ইভিএমের জন্য আরপিও সংশোধনে এই তোড়জোড় নিয়ে রাজনৈতিক মহলেও সন্দেহ তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি

আপডেট সময় ১০:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮