ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

গণভবনে ড. কামালদের জন্য থাকছে যেসব খাবার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাত পোহালেই বহুল প্রতীক্ষিত সংলাপ। ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার গণভবনে যাবেন সংলাপে অংশ নিতে। এদিন সন্ধ্যা সাতটায় গণভবনের নিচতলার কনফারেন্স রুমে এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের পক্ষে অংশ নিবেন ২২ সদস্যর প্রতিনিধি দল। ১৪ দলের পক্ষে প্রথমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংলাপে ২১ জনের অংশ নেয়ার কথা জানানো হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ২২ সদস্যর প্রতিনিধি দল অংশ নেবেন বলে জানায় আওয়ামী লীগ।

সংলাপ উপলক্ষে রাতের খাবার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী-১ (এপিএস-১) এবং প্রটোকলের চৌকস কর্মকর্তারা ব্যাপক তদারকি করছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, খাবারের মেন্যুতে থাকছে পিয়ারু সর্দারের মোরগ পোলাও, চিতল মাছের কোপ্তা, রুই মাছের দো-পেঁয়াজা, চিকেন ইরানি কাবাব, বাটার নান, মাটন রেজালা, বিফ শিক কাবাব, মাল্টা, আনারস, জলপাই ও তরমুজের ফ্রেশ জুস, চিংড়ি ছাড়া টক-মিষ্টি স্বাদের কর্ন স্যুপ, চিংড়ি ছাড়া মিক্সড নুডলস, মিক্সড সবজি, সাদা ভাত, টক ও মিষ্টি উভয় ধরনের দই, মিক্সড সালাদ, কোক ক্যান এবং চা ও কফি।

সূত্র জানায়, ড. কামাল হোসেনকে সংলাপের চিঠি পৌঁছে দিতে গিয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ তার পছন্দের খাবার সম্পর্কে জানতে চান। তবে, ড. কামাল চিজ কেক ছাড়া বিশেষ কিছু বলেননি। এর আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ফোন করে আব্দুস সোবহানকে ড. কামালের পছন্দের খাবারের কথা জেনে আসতে বলেন।

জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়াও বিকল্পধারা এবং জাতীয় পার্টির আগ্রহের পরিপ্রেক্ষিতে তাদেরকেও সংলাপে ডেকেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সঙ্গে বিকল্পধারার সংলাপ হবে ২ নভেম্বর এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ হবে ৫ নভেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

গণভবনে ড. কামালদের জন্য থাকছে যেসব খাবার

আপডেট সময় ০৯:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮